রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কমার্স ব্যাংকের বাৎসরিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৫:৪১ পিএম   (ভিজিট : ৭৭)
X

বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড (বিসিবিএল) এর বাৎসরিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬  শনিবার (১৭ জানুয়ারি)  ঢাকায় অনুষ্ঠিত হয়। সম্মেলনে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্ষদ নির্বাহী কমিটির চেয়ারম্যান মোঃ মহসিন মিয়া এবং পর্ষদ অডিট কমিটির চেয়ারম্যান শেখ আশ্বাফুজ্জামান এফসিএ। 

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (চলতি দায়িত্ব) মোহাম্মদ জিয়াউল করিম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ জহিরুল আলম, সকল শাখার ব্যবস্থাপক, উপশাখা ইনচার্জ, প্রধান কার্যালয়ের সকল বিভাগীয় প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তাগন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শাখা ও উপশাখার ডিসেম্বর-২০২৫ভিত্তিক সকল ব্যবসায়িক লক্ষ্যমাত্রার খাতভিত্তিক (আমানত, ঋণ ও অগ্রীম, লাভ/ক্ষতি, ঋণ আদায়, আমদানী/রপ্তানী, রেমিট্যান্স) অগ্রগতির মূল্যায়ন ও বিশ্লেষণের পাশাপাশি ২০২৬ সালের কর্মপরিকল্পনা এবং ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের রূপরেখা নিয়ে আলোচনা করা হয়। 

প্রধান অতিথি মোঃ আতাউর রহমান তাঁর বক্তব্যে সংশ্লিষ্ট সকলকে ব্যাংকের সার্বিক লক্ষ্যমাত্রা অর্জনের নিশ্চিতকরনের নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি ব্যাংকের সকল প্রকার সেবা গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে সকলকে একযোগে কাজ করারও পরামর্শ প্রদান করেন। 

পর্ষদ নির্বাহী কমিটির চেয়ারম্যান জনাব মোঃ মহসিন মিয়া আমানত সংগ্রহের পাশাপাশি নন ফান্ডেড ব্যবসার উপর সর্বোচ্চ গুরুত্ব প্রদানসহ ২০২৬ সালের কাঙ্খিত সকল লক্ষ্যমাত্রা অর্জনের প্রয়োজনীয় কর্মকৌশল ও দিকনির্দেশনা প্রদান করেন।  

ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ২০২৬ সালের ব্যবসায়িক সকল লক্ষ্যমাত্রা (আমানত, ঋণ ও অগ্রীম, লাভ/ক্ষতি, ঋণ আদায়, আমদানী/রপ্তানী, রেমিট্যান্স) অর্জনের প্রয়োজনীয় কর্মকৌশল নিয়ে আলোচনা করেন।


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝