রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাউথইস্ট ব্যাংকের ঢাকা জোনের “বার্ষিক এজেন্ট ব্যাংকিং সম্মেলন ২০২৬” অনুষ্ঠিত
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৬:২৪ পিএম   (ভিজিট : ৮৫)
X

সাউথইস্ট ব্যাংক পিএলসি. সম্প্রতি ঢাকা ঢাকা জোনের “বার্ষিক এজেন্ট ব্যাংকিং সম্মেলন ২০২৬” আয়োজন করে। উক্ত সম্মেলনে সাউথইস্ট ব্যাংক পিএলসি. এর চেয়ারম্যান এম.এ কাশেম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

এছাড়াও সাউথইস্ট ব্যাংক পিএলসি. এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ খালিদ মাহমুদ খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

এই সম্মেলনে সাউথইস্ট ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেটের ঢাকা জোনের সকল এজেন্ট পার্টনারবৃন্দ অংশগ্রহণ করেন। এছাড়াও ব্যাংকের প্রধান কার্যালয়ের উর্ধতন কর্মকর্তা ও ট্যাগড শাখা প্রধানগণ এবং এজেন্ট ব্যাংকিং বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

উক্ত সম্মেলনে সাউথইস্ট ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের ২০২৫ সালের সার্বিক কর্মকান্ডের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং ২০২৬ সালের ব্যবসায়িক লক্ষ্য অর্জনের জন্য বিভিন্ন নীতিমালা নিয়ে আলোচনা করা হয়। ক্ষুদ্র উদ্যোক্তা, কৃষক, স্কুল ব্যাংকিং সহ দেশের প্রত্যন্ত অঞ্চলে ব্যাংকিং সেবা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ও আর্থিক অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং ধারাকে অব্যাহত রাখতে কাজ করে যা”েছ সাউথইস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং “স্বাগতম”। ২০২১ সালের ৭ই মার্চ যাত্রা শুরু করে সাউথইস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং “স্বাগতম”। 

সাউথইস্ট ব্যাংক এজেন্ট ব্যাংকিং “স্বাগতম” দেশব্যাপী ‘তিজারাহ’-ইসলামিক এবং কনভেনশনাল এজেন্ট ব্যাংকিং আউটলেটের মাধ্যমে ব্যাংকিং সেবা প্রদান করে চলেছে। সাউথইস্ট ব্যাংক এজেন্ট ব্যাংকিং “স্বাগতম” থেকে তথ্য প্রযুক্তি সমৃদ্ধ প্রচলিত ব্যাংকিং সেবার পাশাপাশি ‘তিজারাহ’- ইসলামিক ব্যাংকিং এর সকল আধুনিক ও প্রযুক্তিভিত্তিক সেবা সমূহও প্রদান করা হয়।  

এছাড়াও গ্রাহকগন সাউথইস্ট ব্যাংক এজেন্ট ব্যাংকিং “স্বাগতম” এর মাধ্যমে সঞ্চয়ী ও চলতি হিসাব খোলা, নগদ অর্থ জমা ও উত্তোলন, অর্থ স্থানান্তর, বি. ই. এফ. টি. এন ও আরটিজিএস এর মাধ্যমে যে কোনো ব্যাংকের হিসাবে অর্থ স্থানান্তর, রেমিটেন্স সেবা গ্রহন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ও চেক বই প্রসেসিং, ক্ষুদ্র, মাঝারি ও কৃষি ঋণ, ইউটিলিটি বিল, সরকারী ভাতা, ভোক্তা ঋণ, ঋণের কিস্তি গ্রহণ এবং ইন্টারনেট ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারেন। এছাড়াও গ্রাহকগণ এজেন্ট আউটলেটে স্থাপিত রিসাইক্লার এটিএম এর মাধ্যমে ২৪ ঘন্টা প্রয়োজনীয় ব্যাংকিং সুবিধা উপভোগ করতে পারেন। 


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝