রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কোকোর নামে মন্তব্য নিয়ে ক্ষমা চাইলেন আমির হামজা
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৫:৪৬ পিএম   (ভিজিট : ৭৬)
X

সম্প্রতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর নাম নিয়ে আলোচিত ইসলামিক বক্তা মুফতি আমির হামজার আপত্তিকর মন্তব্যের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। নতুন করে ক্লিপটি ভাইরাল হওয়ায় বিব্রতবোধ করেন অনেকেই, যা আমির হামজারও দৃষ্টিগোচর হয়েছে।

এ কারণে দুঃখ প্রকাশ করে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন মুফতি আমির হামজা। শনিবার (১৭ জানুয়ারি) রাত ১টা ৪৫ মিনিটে তিনি পোস্ট করে বক্তব্যের প্রেক্ষাপট তুলে ধরেন। একইসঙ্গে তিনি দুঃখ প্রকাশ করেন এবং আরাফাত রহমান কোকোর জান্নাত কামনা করেন।


মুফতি আমির হামজা লিখেছেন, ‌মরহুম আরাফাত রহমান কোকো সাহেবকে নিয়ে আমার দেওয়া অনাকাঙ্ক্ষিত বক্তৃতাটি ছিল ২০২৩ সালের। আমি সেই সময়ই একটি বিষয় বোঝাতে যেয়ে উদাহরণটা দিয়ে ভুল করায় দুঃখ প্রকাশ করেছিলাম। এখন আবারও দুঃখ প্রকাশ করছি।

নতুন করে বক্তব্য ছড়িয়ে পড়ায় তিনি দাবি করেন, পুরোনো বক্তব্য যারা সামনে এনে নির্বাচনকালীন বক্তব্য বলে চালানোর ষড়যন্ত্র করছেন। তারাও নিজ রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে যেয়ে নিজ দলের সর্বোচ্চ পর্যায়ের একজন মরহুম ব্যক্তিকেও ছাড় দিলেন না। এটাও একটু চিন্তা করে দেখেন, অপরাধী কে বেশি এই ক্ষেত্রে!

সবশেষে তিনি লিখেছেন, ‘আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা মরহুম আরাফাত রহমান কোকো সাহেবকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।’

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝