রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
অগ্নিকাণ্ডে উত্তরায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৩:০৩ পিএম   (ভিজিট : ১০২)
X

রাজধানীর উত্তরায় ১১ নম্বর সেক্টরের একটি বহুতল ভবনের দ্বিতীয় তলায় লাগা আগুনের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল এই আগুনের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ময়নসিংহের ঈশ্বরগঞ্জ থানার দড়িপারশী গ্রামের মো. শহিদুলের মেয়ে রোদেলা (১৪), একই গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে মো. হারিছ উদ্দিন (৫২) ও মো. রাহাব (১৭), কুমিল্লা সদর উপজেলার দিঘীরপাড় এলাকার ফজলে রাব্বি রিজভী (৩৮), তার স্ত্রী আফসানা (৩৭) ও তাদের আড়াইবছর বয়সী ছেলে মো. রিশান। 

এর আগে, সকাল পৌনে ৮টার দিকে উত্তরা ১১ নং সেক্টরের ১৮ নম্বর সড়কের ৭ তলা ভবনের ২য় তলায় এই আগুনের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সকাল ৮টার দিকে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সর্ভিসের ২টি ইউনিট। 

এরপর ফায়ার সার্ভিস সদস্যদের চেষ্টায় ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে ১০টার দিকে আগুন পুরোপুরি নির্বাপন করা হয়। এ ঘটনায় ১৩ জনকে জীবিত উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয় বলেও জানায় ফায়ার সার্ভিস।

আ.দৈ/আরএস




 



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝