রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বেস্ট ওয়েস্টার্ন প্লাস হিলসে ছাড় পাবেন মিডল্যান্ড ব্যাংক গ্রাহকরা
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৬:২৩ পিএম   (ভিজিট : ৯০)
X

মিডল্যান্ড ব্যাংক পিএলসি ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস একটি সমঝোতা স্মারক সই করেছে
মিডল্যান্ড ব্যাংক পিএলসি ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস নিজেদের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে। এর অধীনে মিডল্যান্ড ব্যাংকের সব ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ডধারীরা বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলসের সেবায় বিশেষ ছাড় পাবেন।

আজ বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) এ সমঝোতা স্মারক সই হয়। বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস কক্সবাজারের হিমছড়ি এলাকায় অবস্থিত গোল্ডস্যান্ডস গ্রুপের একটি আইকনিক ও প্রথম সারির আপস্কেল চার-তারকা হোটেল।

এমওইউ সই অনুষ্ঠানটি ঢাকার গুলশান-২ এ অবস্থিত মিডল্যান্ড ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন মিডল্যান্ড ব্যাংক পিএলসির আইটি প্রধান ও সিটিও, উপব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল হুদা সরকার এবং বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলসের উপব্যবস্থাপনা পরিচালক মো. তাজউদ্দিন মাহমুদ।


এই অংশীদারত্বের আওতায় মিডল্যান্ড ব্যাংকের সব ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ডধারীরা রুম ট্যারিফের (রেক রেট) ওপর ৪০ শতাংশ ছাড়, ব্যাংকুয়েট হল সেবায় ১৫ শতাংশ ছাড় এবং আ-লা-কার্ট মেন্যুতে ১০ শতাংশ ছাড় উপভোগ করতে পারবেন।

অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংক পিএলসির হেড অব কার্ডস মো. আবেদ-উর-রহমান এবং বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলসের হেড অব সেলস মো. আবু সেহেরি ফরহাদসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝