রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
তরুণদের জন্য বৈষম্যহীন ভবিষ্যৎ নিশ্চিত করবে ‘হ্যাঁ’ ভোট: আলী রীয়াজ
রংপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৭:১৫ পিএম   (ভিজিট : ১৩৫)
X

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ বলেন, নতুন করে দেশটাকে গড়ে তুলতে হলে গণভোটের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। 

আগামী দিনে তরুণদের হাতে কেমন বাংলাদেশ তুলে দেওয়া হবে, তার সিদ্ধান্ত হবে এই ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটে। যদি ‘হ্যাঁ’ ভোট জয়ী হয় তবে তরুণরা একটি নতুন ও বৈষম্যহীন বাংলাদেশ পাবে।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে রংপুরের আবু সাঈদ স্টেডিয়ামে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে আয়োজিত বিভাগীয় পর্যায়ের ইমাম সম্মেলনে এসব কথা বলেন তিনি।


অধ্যাপক আলী রীয়াজ বলেন, জুলাই সনদ কালো কালিতে লেখা হলেও মূলত এটি জুলাই আন্দোলনে শহিদদের রক্ত দিয়ে লেখা হয়েছে। এই সনদ বাস্তবায়ন করতে হলে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে।

তিনি আরও বলেন, গণভোটে কোনো ব্যক্তিকে ভোট দেওয়া হচ্ছে না। দীর্ঘ ষোলো বছর ধরে জনগণের টাকা লুটপাট হয়েছে। এই লুটপাট ও দুর্নীতি বন্ধে ‘হ্যাঁ’ ভোট হবে। 

এছাড়া বাংলাদেশে যাতে আবার কোনো ফ্যাসিবাদ তৈরি না হয়, সে জন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। গণভোট সেই সজাগ থাকার অন্যতম হাতিয়ার। তাই জনগণকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান অধ্যাপক আলী রীয়াজ।

আ.দৈ/আরএস






Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝