রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লায় অনুষ্ঠিত হলো ৫ম প্রাইম ব্যাংক কাপ গলফ টুর্নামেন্ট-২০২৬
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৬:৩৭ পিএম   (ভিজিট : ১১৯)
X

কুমিল্লা ক্যান্টনমেন্টের ময়নামতি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে গত ৮-১০ জানুয়ারি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ৫ম প্রাইম ব্যাংক  কাপ গলফ টুর্নামেন্ট-২০২৬। 

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়নামতি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের সভাপতি মেজর জেনারেল মো. নাজিম-উদ-দৌলা, এসপিপি, এনডিসি, পিএসসি, পিএইচডি। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডিরেক্টর মফিজ আহমেদ ভুঁইয়া। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়নামতি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের হ্যান্ডিক্যাপ ও এন্টারটেইনমেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. মালেক হোসেন, এনডিসি, পিএসসি; টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আশিকুর রহমান, এসপিপি, পিবিজিএম, এনডব্লিউসি, পিএসসি; এবং মেম্বার সেক্রেটারি লেফটেন্যান্ট কর্নেল বেগ সাব্বির আহমেদ, পিএসসি। 

এছাড়াও প্রাইম ব্যাংক পিএলসি-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন- ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. নাজিম এ. চৌধুরী এবং মামুর আহমেদ, এসইভিপি অ্যান্ড হেড অব ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক। এই টুর্নামেন্টে সাব-জুনিয়র, জুনিয়র ও সিনিয়র- এই তিনটি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 এতে প্রায় ১৩২ জন গলফার অংশগ্রহণ করেন, যা টুর্নামেন্টটিকে প্রাণবন্ত ও প্রতিযোগিতামূলক করে তোলে। ৫ম প্রাইম ব্যাংক কাপ গলফ টুর্নামেন্ট-২০২৬ গলফারদের মধ্যে সৌহার্দ্য, ক্রীড়াসুলভ মনোভাব ও পারস্পরিক বন্ধন জোরদার করার পাশাপাশি এ অঞ্চলে গলফ খেলার জনপ্রিয়তা আরও বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝