সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতিবিদরাই জনগণের আস্থা স্থাপন করবেন: আমীর খসরু
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৬:৪৯ পিএম   (ভিজিট : ১০৩)
X

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাজনীতিবিদদের প্রতি জনগণের আস্থা তৈরির দায়িত্ব রাজনীতিবিদদেরই। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে ‘জাতীয় নির্বাচন ২০২৬ ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক নাগরিক প্ল্যাটফর্মের এক সংলাপে তিনি এ কথা বলেন।

এ সময় আমীর খসরু বলেন, আগামীর বাংলাদেশে যারা জবাবদিহিতাকে ধারণ করতে পারবেন না, তাদের রাজনৈতিক ভবিষ্যৎ থাকবে না। জবাবদিহিতা নিশ্চিত করতে পারলে সংস্কার স্বয়ংক্রিয়ভাবেই হয়ে যাবে।

বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, রাজনীতিবিদরা অনেক কথা বলেন, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জবাবদিহিতা। 
তিনি বলেন, দেশে অনির্বাচিত সরকার ছিল, এখনও আছে। এখনো সংসদীয় সরকার প্রতিষ্ঠিত হয়নি। সংসদ কার্যকর হলে সেখানে জবাবদিহিতার একটি কাঠামো তৈরি হয়।


এমনকি সংসদের বাইরেও সুশীল সমাজ ও এনজিওগুলোর কাছে জবাবদিহিতার সুযোগ রয়েছে।সুশীল অংশীজনদের মাধ্যমে কীভাবে জবাবদিহিতা নিশ্চিত করা যায়, সে বিষয়েও বিএনপি চিন্তাভাবনা করছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সুশীল সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাদের কাজ করতে না দিলে স্বৈরাচারের জন্ম হয়।কোনো সরকার একা কোনো সমাধান দিতে পারে না। বাস্তবায়নে অংশীদারিত্বের বিষয় আছে। বিএনপি ক্ষমতায় গেলে বেসরকারি খাত, সুশীল সমাজ ও এনজিও সবাইকে নিয়েই সমস্যার সমাধান করবে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝