রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে বিএনপি নেতার আংশিক বক্তব্য প্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৫:৪৭ পিএম   (ভিজিট : ১০৫)
X

ফরিদপুর মেডিকেল কলেজে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ফরিদপুর মেডিকেল কলেজ শাখার উদ্যোগে আয়োজিত বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে প্রদত্ত বক্তব্য ভিন্ন খাতে ব্যবহারের প্রতিবাদে সংবাদ সম্মেলন  অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে ‌ ফরিদপুর প্রেসক্লাবের হল রুমে ‌ আয়োজিত  এ সংবাদ সম্মেলনে ‌ ‌ বক্তব্য ‌ ‌ রাখেন ‌ ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক  সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল। 

এ সময় তিনি সাংবাদিকদের বলেন, গত ১১ জানুয়ারি ফরিদপুর মেডিকেল কলেজে আয়োজিত দোয়া অনুষ্ঠানে তার দেওয়া বক্তব্যটি সম্পূর্ণভাবে প্রচার করা হয়নি। বরং বক্তব্যের কিছু খণ্ডিত অংশ প্রকাশ করা হয়েছে, যার ফলে বিষয়টি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।

 তিনি  বলেন, ফরিদপুর মেডিকেল কলেজ বন্ধ করে দেওয়ার কথা তিনি কখনোই বলেননি। তার বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে, যা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত।

ফরিদপুর মেডিকেল কলেজে সুস্থ ও গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে মেডিকেল কলেজে রাজনীতি উন্মুক্ত করার জন্য তিনি কলেজ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

 এ সময় তিনি বিষয়টি সঠিকভাবে তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন এবং বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার অনুরোধ জানান।

এ সময় আরো বক্তব্য রাখেন ‌ বিশিষ্ট চিকিৎসক ও‌ ড্যাবের ‌ ফরিদপুর সভাপতি ‌ ডাক্তার মোস্তাফিজুর রহমান শামীম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, বিএনপি নেতা ফাত্তাউল ইসলাম ।  বিএনপি  ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং ফরিদপুর প্রেসক্লাবের ‌ সদস্যবৃন্দরা এ সময়  উপস্থিত ছিলেন। 

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝