রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহীতে ট্রেনে আগুন, ‘ধুমকেতু এক্সপ্রেস’ বগি ক্ষতিগ্রস্ত
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ৮:০০ পিএম   (ভিজিট : ১০৭)
X

রাজশাহীতে ‘ধুমকেতু এক্সপ্রেস’ ট্রেনের একটি বগিতে আগুন লেগে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েছেন। তবে দ্রুত ফায়ার সার্ভিসের তৎপরতায় ফলে আগুন নিয়ন্ত্রণে আসে এবং কোনো প্রাণহানি হয়নি।

রোববার (১১ জানুয়ারি) রাত সোয়া ১২টার দিকে বাঘা উপজেলার আড়ানী স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। আগুনের কারণে ট্রেনের ‘ছ’ বগিটির চাকার কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়।


তথ্য অনুযায়ী, ‘ধুমকেতু এক্সপ্রেস’ রাত ১১টা ২০ মিনিটে রাজশাহী স্টেশন থেকে ঢাকা যাওয়ার কথা ছিল, কিন্তু রেলওয়ে ডিপার্চারের কারণে এটি রাত ১১টা ৪০ মিনিটে ছাড়ে। পথে আড়ানী স্টেশনে পৌঁছালে রেলওয়ের কর্মী ও যাত্রীরা আগুন দেখে লোকোমাস্টারকে জানান। লোকোমাস্টার ট্রেনটি সঙ্গে সঙ্গে থামান।

বাঘা ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের ডিউটিম্যান মো. রহমত জানান, ট্রেনের ‘ছ’ বগিটির চাকা আটকে যাওয়ায় আগুন ধরে, কিন্তু ভেতরে কোনো ক্ষতি হয়নি। চাকার ব্রেক প্যাডের আশপাশে ক্ষতি হয়েছে। ঘটনার পর রাত ১টার দিকে ট্রেনটি আবার ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝