রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ট্রেনের ধাক্কায় বোয়ালমারীতে প্রাণ গেল জুট মিলের তিন শ্রমিকের
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ৪:৫৪ পিএম   (ভিজিট : ৫৬)
X

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় পিকআপ ভ্যানে থাকা তিন জুট মিল শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৬ জন। সোমবার (১২ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার সুতাসি নামক রেলক্রসিংয়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কালুখালী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী একটি লোকাল ট্রেন দুপুর আড়াইটার দিকে সুতাসি রেলক্রসিং অতিক্রম করছিল। 


এসময় স্থানীয় ‘জনতা জুট মিল’-এর শ্রমিক বহনকারী একটি পিকআপ ভ্যান রেলক্রসিংটি পার হতে গেলে ট্রেনের সঙ্গে প্রচণ্ড ধাক্কা লাগে। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিন শ্রমিকের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন। তারা আহত ৬ জনকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

নিহত ও আহত শ্রমিকদের বাড়ি উপজেলার ময়না ইউনিয়নের বিভিন্ন গ্রামে বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে করেছেন।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝