রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিজিবি শীতার্ত ও অসহায় মানুষের পাশে আছে
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ৪:৪৪ পিএম  আপডেট: ১২.০১.২০২৬ ৪:৪৮ পিএম  (ভিজিট : ৫৬)
X

বিজিবি’র উদ্যোগে ঢাকা ব্যাটালিয়ন (২৬ বিজিবি) এর ব্যবস্থাপনায় শহীদ জাকির হোসেন বিজিবি হাসপাতাল, ঢাকা, ফোর্স সাপোর্ট উইং, ঢাকা, ঢাকা ব্যাটালিয়ন (২৬ বিজিবি) এবং আইসিটি ব্যাটালিয়ন এর পক্ষ থেকে রাজধানীর নবাবগঞ্জ পার্কের আশেপাশের এলাকায় বসবাসরত ৮০০ জন শীতার্ত ও অসহায় সদস্যের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। 

আজ সোমবার (১২ জানুয়ারি) ঢাকা সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় ঢাকা ব্যাটালিয়ন (২৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ রফিকুল ইসলাম ও  উপ-অধিনায়ক মেজর আবরার আল মেহবুব, আইসিটি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মাহবুবুর রহমান, শহীদ জাকির হোসেন বিজিবি হাসপাতাল, ঢাকা এর উপ-অধিনায়ক মেজর মোঃ কামরুল হাসান, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোঃ কামাল হোসেন শেখ, ফোর্স সাপোর্ট উইং, ঢাকা এর ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোঃ মাহাতাব উদ্দিন এবং অন্যান্য বিজিবি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

সেক্টর কমান্ডার শীতবস্ত্র বিতরণকালে সকলের উদ্দেশ্যে বলেন, বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের যেকোন দুর্যোগ ও জরুরি পরিস্থিতি মোকাবেলা ও  আর্তমানবতার সেবায় সব সময়ই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গত কয়েক দিন ধরে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় প্রচন্ড শীতে অসহায় মানুষ কষ্ট পাচ্ছে। সারাদেশে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে বিজিবি। এরই ধারাবাহিকতায় আজ বিজিবি’র পক্ষ থেকে ৮০০ জন অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় এবং ভবিষ্যতেও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

আ. দৈ./কাশেম/ ইমু


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝