সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
চলে গেলেন ‘ইন্ডিয়ান আইডল’ ৩-এর চ্যাম্পিয়ন প্রশান্ত তামাং
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ৫:৪৮ পিএম   (ভিজিট : ৯১)
X

দর্শকপ্রিয় নেপালি গায়ক ও অভিনেতা প্রশান্ত তামাং আর নেই। রোববার (১১ জানুয়ারি) সকালে দিল্লির একটি হাসপাতালে ৪৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ‘ইন্ডিয়ান আইডল-৩’ বিজয়ী এই শিল্পীর আকস্মিক মৃত্যুতে বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে।

রোববার (১১ জানুয়ারি) সকালে দিল্লির দ্বারকা এলাকার একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৪৩ বছর। জানা গেছে, অরুণাচল প্রদেশে একটি গানের অনুষ্ঠান শেষ করে তিনি দিল্লিতে ফিরেছিলেন। তার কোনো শারীরিক অসুস্থতার কথা আগে জানা যায়নি। তাই হঠাৎ মৃত্যুর খবরে পরিবার ও ভক্তদের মধ্যে নেমে এসেছে গভীর শোক।


গানের পাশাপাশি নেপালের চলচ্চিত্রেও নিয়মিত অভিনয় করেন প্রশান্ত তামাং। সম্প্রতি ‘পাতাললোক ২’-এ তার নেতিবাচক চরিত্র দর্শকের বিশেষ প্রশংসা কুড়ায়। প্রতিভাবান এই শিল্পীর আকস্মিক বিদায়ে সংগীত ও অভিনয় জগত হারাল এক উজ্জ্বল নক্ষত্র।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝