রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সিলেটে শহীদ মোস্তাকের কবর জিয়ারত উপদেষ্টা আদিলুর রহমানের
ডেস্ক রিপোর্ট:
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৬:২৮ পিএম   (ভিজিট : ১০১)
X

অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান ২০২৪ সালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ মো. মোস্তাক আহমেদের কবর জিয়ারত ও তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

আজ শনিবার (১০ জানুয়ারি) সিলেটের গৌরীপুর টুকেরবাজারে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তিনি এই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
এ সময় উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন– স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, শিল্প সচিব মো. ওবায়দুর রহমান, সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী এবং সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার।

এছাড়া জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, বিসিআইসি-এর চেয়ারম্যান মো. ফজলুর রহমান, এলজিইডির প্রধান প্রকৌশলী কাজী গোলাম মোস্তফাসহ জেলা প্রশাসন ও শহীদ পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।
কবর জিয়ারতের আগে উপদেষ্টা আদিলুর রহমান খান সিলেট শহরে স্থাপিত ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝