রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
১০-২১ জানুয়ারি টাঙ্গাইলে বিমান বাহিনীর ফায়ারিং রেঞ্জে এলাকা এরিয়ে চলুন : আইএসপিআর
ডেস্ক নিউজ
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৩:৫৬ পিএম  আপডেট: ০৯.০১.২০২৬ ৩:৫৭ পিএম  (ভিজিট : ৫৬)
X

আগামী ১০-২১ জানুয়ারি পর্যন্ত টাঙ্গাইলের ৩ কিলোমিটার এলাকায় যান চলাচল পরিহারের অনুরোধ জানানো হয়েছে।  কারণ  টাঙ্গাইলের রসুলপুরে বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ারিং রেঞ্জে অকেজো বিস্ফোরক দ্রব্যাদি ধ্বংসের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই কার্যক্রম চলাকালীন নিরাপত্তার স্বার্থে আগামী ১০-২১ জানুয়ারি পর্যন্ত ফায়ারিং রেঞ্জের আশপাশের ৩ কিলোমিটার এলাকার মধ্যে সর্বসাধারণ ও যানবাহন চলাচল পরিহার করার অনুরোধ জানানো হয়েছে।

আজ শুক্রবার (৯ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, আগামী ১০-২১ জানুয়ারি পর্যন্ত টাঙ্গাইলের রসুলপুরে বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ারিং রেঞ্জে অকেজো বিস্ফোরক দ্রব্যাদি ধ্বংস করা হবে। এই প্রক্রিয়া চলাকালীন যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সতর্কতামূলক এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, নির্ধারিত দিনগুলোতে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত বিস্ফোরক দ্রব্যাদি ধ্বংসকরণ কাজ চলবে। এই সময়ের মধ্যে ৩ কিলোমিটার ব্যাসার্ধের ভেতর কোনো ধরনের যানবাহন ও জনসাধারণের চলাচল না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝