রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
স্বৈরাচারের দোসরদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত বিএনপি প্রার্থী বাবুল
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৮:৪২ পিএম   (ভিজিট : ১৮৭)
X

‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হয়েই ফ্যাসিস্ট  আওয়ামীলীগ নেতা-কর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন  রোকন উদ্দিন বাবুল।
‎গত বুধবার ৭ জানুয়ারি রাতে আদিতমারী উপজেলার আটটি ইউনিয়নের আওয়ামীলীগ সমর্থিত ৬১ জন ইউপি সদস্যরা  বিএনপি মনোনীত প্রার্থী রোকন উদ্দিন বাবুলের বাসভবনে  এসে বাুলের হাতে ধানের শীষ তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে  বিএনপিতে যোগদান করেছেন।
‎বিষয়টি নিয়ে স্থানীয় বিএনপির রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
‎বিএনপির স্থানীয় একাধিক নেতাকর্মীর দাবি, আওয়ামী লীগ সরকারের পতনের পরও সংশ্লিষ্ট ওই প্রার্থী প্রকাশ্যে আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মীকে ডেকে নেন, যা দলের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে।

‎নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপি নেতা বলেন, “যে দল দীর্ঘদিন আমাদের ওপর নির্যাতন চালিয়েছে, তাদের নেতা-কর্মীদের এভাবে বরণ করা দলের আদর্শের সঙ্গে সাংঘর্ষিক।”

‎এ ঘটনায় লালমনিরহাটের রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে এ ধরনের ঘটনা দলীয় ঐক্যে প্রভাব ফেলতে পারে।
‎একটি সুত্র জানায়, ৫ আগস্টের পর আওয়ামীলীগের অনেক হত্যা মামলার আসামী মোটা অংকের অর্থের বিনিময় ওই প্রার্থীর শেল্টারে বিভিন্ন জায়গায় আত্মগোপনে আছে।  

শুধু তাই নয় ওই প্রার্থীর কর্মী রবিউল ইসলাম রুবেল প্রাকাশ্য জনসম্মুখে বলে বেড়াচ্ছে কোন পুলিশ কোন আওয়ামীলীগের নেতা কর্মীদের ধরতে আসে দেখা যাবে। আওয়ামীলীগের ছেলেরা এখন আমাদের নেতার হয়ে কাজ করবে। এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট ওই সংসদ সদস্য প্রার্থীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝