রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি প্রার্থী ড. রেজা কিবরিয়াকে ইসির শোকজ
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৬:২৯ পিএম   (ভিজিট : ১০৯)
X

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়াকে নির্বাচনি আচরণবিধি ভঙ্গের অভিযোগে শোকজ নোটিশ দেওয়া হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) তাকে এ নোটিশ দেওয়া হয়। নোটিশে নির্দিষ্ট অভিযোগের বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে এবং কেন তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে না, তা নির্ধারিত সময়ের মধ্যে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।


হবিগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ আরেফিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নির্বাচনি আচরণ বিধিমালার কয়েকটি ধারা লঙ্ঘনের অভিযোগ ওঠায় এই শোকজ দেওয়া হয়। ১৪ জানুয়ারির মধ্যে লিখিত জবাব দেওয়ার জন্য নোটিশে বলা হয়েছে। বিষয়টি যাচাই-বাছাই শেষে তার জবাব সন্তোষজনক না হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হতে পারে বলে জানানো হয়।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝