রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ভারতীয় দূতাবাস অভিমুখে এনসিপির মার্চ, ফেলানী হত্যার বিচার দাবিতে পুলিশের বাধা
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৬:০৬ পিএম   (ভিজিট : ৭৮)
X

সীমান্তে ফেলানী হত্যার ১৫ বছর পূর্তিতে ‘আধিপত্যবাদ বিরোধী মার্চ’ কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তর শাখা। এর অংশ হিসেবে ভারতীয় দূতাবাস অভিমুখে মার্চ কর্মসূচি শুরু করলেও তা আটকে দিয়েছে পুলিশ।

বুধবার (৭ জানুয়ারি) বিকেলে ৪টা ২০ মিনিটে রাজধানীর বাঁশতলায় ভারতীয় দূতাবাস অভিমুখে মার্চ কর্মসূচি শুরু করেন এনসিপির ঢাকা মহানগর উত্তর শাখার শতাধিক নেতাকর্মী। এসময় পুলিশ সদস্যরা ব্যারিকেড দিয়ে আটকে দেন।

এরপর ব্যারিকেডে আটকে থেকে নানান শ্লোগান দিতে থাকেন এনসিপির নেতাকর্মীরা। তারা ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘গোলামী না আজাদী, আজাদী আজাদী’, ‘ভারতীয় আগ্রাসন, রুখে দাও জনগণ’, ‘কাটা তারের ফেলানী, আমরা তোমাকে ভুলিনি’, ‘ওয়ান-টু-থ্রি-ফোর, ইন্ডিয়া নো মোর’, ‘এক-দুই-তিন-চার, ইন্ডিয়া তুই হুঁশিয়ার’, ‘ভারতের গোলামী, চলবে না চলবে না’ সহ নানান শ্লোগান দিতে থাকেন।


মার্চ থেকে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বলেন, ভারত বাংলাদেশের রাজনীতি ও অর্থনীতিতে হস্তক্ষেপ করে বাংলাদেশের মানুষের ভোটাধিকার ও মানবাধিকার লঙ্ঘন করেছে আওয়ামী লীগের সময়। গুম-খুনের সঙ্গে জড়িত সব কর্মকর্তাকে বিচারের আওতায় আনতে হবে। শরিফ ওসমান হাদিকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে। বাংলাদেশকে নগ্নভাবে হস্তক্ষেপের জন্য আন্তর্জাতিকভাবে ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

তারা আরও বলেন, এখনো বিএসএফ বাংলাদেশিদের হত্যা করছে। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় হবে আগামী নির্বাচন। এই নির্বাচনে ওয়াশিংটন কিংবা মস্কো, বেইজিং ও দিল্লির কোনো হস্তক্ষেপ আমরা মানবো না।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝