রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ক্র্যাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৫:২৫ পিএম  আপডেট: ০৭.০১.২০২৬ ৫:৩৮ পিএম  (ভিজিট : ১৬০)
X

অপরাধ বিষয়ক সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) বিদায়ী কমিটি নবনির্বাচিত কমিটির (২০২৬) কাছে দায়িত্ব হস্তান্তর করেছে বিদায়ী (২০২৫) কার্যনির্বাহী কমিটি। আজ / গতকাল বুধবার (৭ জানুয়ারি) ক্র্যাব মিলনায়তনে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়।

নির্বাচিত নতুন কমিটির সভাপতি হিসেবে চতুর্থবারের মত দায়িত্ব গ্রহণ করেন সভাপতি মির্জা মেহেদী তমাল এবং দ্বিতীয়বারের মত এম এম বাদশাহ্ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এছাড়া  সহ-সভাপতি জিয়া খান, যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম রাজী, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নিহাল হাসনাইন, দপ্তর সম্পাদক ইসমাঈল হুসাইন ইমু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান (মাহমুদ সোহেল), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. আবু জাফর, আন্তর্জাতিক সম্পাদক হাবিবুল্লাহ্ মিজান, আইন ও কল্যান সম্পাদক শেখ কালিমউল্যাহ্ নয়ন নতুন দায়িত্ব গ্রহণ করেন। এছাড়া কার্যনির্বাহী সদস্য আবু হেনা রাসেল, আইয়ুব আনসারী ও মাহবুব আলম দায়িত্ব বুঝে নেন।

এ সময় ক্র্যাবের সাবেক সভাপতি মুধুসূধন মন্ডল, ইসারফ হোসেন ইসা, মিজান মালিক, কামরুজ্জামান খান, সাবেক সাধারন সম্পাদক মাহবুব আলম লাবলু, আসাদ্জুামান বিকু, সিরাজুল ইসলাম, সিনিয়র সদস্য গাফফার মাহমুদ, শেখ নজরুল ইসলামসহ ক্র্যাব সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্’র সঞ্চালনায় বক্তারা ক্র্যাবকে আরো গতিশীল করা ও ক্র্যাবের সকল সদস্যের খোঁজ খবর নেয়ার পাশাপাশি পজিটিভ বাংলাদেশ ও পজিটিভ ক্র্যাব গড়ার আহবান জানান। অনুষ্ঠানে ক্র্যাবের সাবেক সভাপতি ইসারফ হোসেন ইসার মনোমুগ্ধকর গান ও কার্যনির্বাহী সদস্য আইয়ুব আনসারীর কবিতা আবৃত্তি অনুষ্ঠানকে প্রাঞ্জল করে তোলে। পরে মিষ্টি বিতরনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
গণমাধ্যম- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝