সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
টিকিট ছাড়া ৬৪টি ট্রেনের ১,৯৪৫ যাত্রী থেকে ৪ লাখ টাকা জরিমান আদায়
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৪:৪৫ পিএম   (ভিজিট : ৭৬)
X

বাংলাদেশ রেলওয়ে কর্মকর্তারা এবার নজির স্থাপন করেছেন। তারা একদিনে ৬৪টি ট্রেনে অভিযান পরিচালনা করে টিকিটবিহীন ১ হাজার ৯৪৫ জন যাত্রীকে শনাক্ত করেছে । পরে তাদের কাছ থেকে ভাড়াসহ জরিমানা আদায় হয়েছে মোট ৪ লাখ ২৪ হাজার ৯১০ টাকা।


আজ বুধবার (৭ জানুয়ারি) বাংলাদেশ রেলওয়ের ভেরিফাইড পেইজে এসব তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, গতকাল ৬ জানুয়ারি বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে পরিচালিত অভিযানে মোট ৯৪ জন টিটিই কাজ করেছেন। তারা ৬৪টি ট্রেনে টিকিট–পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। এতে টিকিটবিহীন ভ্রমণকারী শনাক্ত হয়েছেন মোট ২ হাজার ৭৩৫ জনকে।

অভিযানে মোট ভাড়া আদায় হয়েছে ২ লাখ ৯৪ হাজার ৪৩০ টাকা এবং জরিমানা আদায় হয়েছে ১ লাখ ৩০ হাজার ৪৮০ টাকা। সব মিলিয়ে রেলওয়ের আয় দাঁড়িয়েছে ৪ লাখ ২৪ হাজার ৯১০ টাকা। ওইদিন মোট ২ হাজার ৭৩৫টি টিকিট যাচাই করা হয়।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝