রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মেহেরপুরে নিখোঁজের ৩ দিন পর নারীর লাশ উদ্ধার
মেহেরপুর প্রতিনিধি:
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৮:৪২ পিএম   (ভিজিট : ৫৫)
X

মেহেরপুরে নিখোঁজের ৩ দিন পর টগর খাতুন (৩৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  আজ মঙ্গলবার (৬ জানুয়ারী) বিকেল সাড়ে ৫টার দিকে মেহেরপুর পৌর এলাকার ক্যাশবপাড়া এলাকার একটি পরিত্যক্ত জায়গা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত টগর খাতুন মেহেরপুর সদর উপজেলার উজলপুর গ্রামের সেন্টু মিয়ার স্ত্রী। তার দুটি পুত্রসন্তান রয়েছে।

স্থানীয়রা জানান, নোমান গার্মেন্টসের স্বত্বাধিকারী নোমানের ক্যাশবপাড়ার পরিত্যক্ত জমিতে একটি নারীর মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। পরে নিহতের স্বামী সেন্টু মিয়া ঘটনাস্থলে এসে মরদেহটি তার স্ত্রীর বলে শনাক্ত করেন।

নিহতের স্বামী সেন্টু মিয়া অভিযোগ করে বলেন, ৩ দিন আগে তার স্ত্রী টগর খাতুন বাড়ি থেকে টাকা-পয়সা ও স্বর্ণালঙ্কার নিয়ে বের হন। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় তিনি একাধিকবার মেহেরপুর সদর থানায় যোগাযোগ করলেও পুলিশের পক্ষ থেকে সহযোগিতা পাননি বলে দাবি করেন।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আ.দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝