রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
অগ্রণী ব্যাংকের জাতীয়তাবাদী’র উদ্যেগে দোয়া মাহফিল।
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৬:৩৫ পিএম   (ভিজিট : ১২১)
X

অগ্রণী ব্যাংক পিএলসি.’র জাতীয়তাবাদী আর্দশে বিশ্বাসী সংগঠন অগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি, কর্মচারী কল্যাণ সমিতি, জাতীয়তাবাদী ব্যাংকার অ্যাসোসিয়েশন বাংলাদেশ, জিয়া মঞ্চ, জিসাস সহ বিভিন্ন আঞ্চলিক সংগঠনের  উদ্যেগে সোমবার বাদ আছর অগ্রণী ব্যাংক ভবন কেন্দ্রীয় মসজিদে কোরান শরীফ খতম, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

উক্ত  মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতির উপদেষ্টা আগা আজিজুল ইসলাম, সভাপতি গোলাম সারোয়ার, সাধারন সম্পাদক মুস্তাফিজুর রহমান, কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আরিফ হোসেন খান, সাধারন সম্পাদক শামীম হোসেন এবং অগ্রণী ব্যাংক পিএলসি.’র  নির্বাহী, কর্মকর্তা, কর্মচারী ও  সংগঠনসমূহের নেতৃবৃন্দ।  

মিলাদ ও দোয়া মাহফিলের পূর্বে অগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতির উপদেষ্টা সহকারী মহাব্যবস্থাপক আগা আজিজুল ইসলাম বলেন-‘ বেগম খালেদা জিয়া  সারা জীবন অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ছিলেন্, তার জীবনের স্বর্ণ সময় অতিবাহিত করেছেন এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায়’। কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আরিফ হোসেন খান বলেন-‘ বেগম জিয়া বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়। তার দেশপ্রেম ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের ইতিহাস জাতির সংকটকালে পথ নির্দেশক হয়ে থাকবে।’  আলোচনা সভা সঞ্চালনা করেন অগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতির সহ সভাপতি মোঃ এমদাদুল আলম রনি।


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝