রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
এবিবি’র চেয়ারম্যান হলেন মাসরুর আরেফিন ও সেক্রেটারি জেনারেল আহসান জামান
অর্থনৈতিক প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৫:৩৫ পিএম   (ভিজিট : ৮৮)
X

দেশের ব্যাংক নির্বাহীদের শীর্ষ সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি)–এর চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন সিটি ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন। 

একইসঙ্গে সংগঠনের সেক্রেটারি জেনারেল হিসেবে নির্বাচিত হয়েছেন ট্রাস্ট ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরী।


সম্প্রতি অনুষ্ঠিত এবিবি’র ২৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)-এ ২০২৬–২০২৭ মেয়াদের জন্য দুই বছরের নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।

এজিএমে তিনজন ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। তারা হলেন— প্রাইম ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক হাসান ও. রশীদ, পূবালী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী এবং ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামদুদুর রশীদ।


এছাড়া এনআরবি ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক তারেক রিয়াজ খান ট্রেজারার এবং যমুনা ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ যুগ্ম সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। নির্বাচিত পদাধিকারীদের পাশাপাশি এজিএমে দেশের বিভিন্ন ব্যাংকের আরও ১২ জন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে এবিবি’র বোর্ড অব গভর্নেন্সের সদস্য হিসেবে নির্বাচিত করা হয়।

নতুন নেতৃত্বের মাধ্যমে দেশের ব্যাংকিং খাতে পেশাদারিত্ব, নীতিগত সংস্কার ও সমন্বিত উদ্যোগ আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।





Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝