রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সুরভীর বিষয়ে দ্রুত প্রতিকারের আশ্বাস দিলেন আসিফ নজরুল
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৫:৩১ পিএম   (ভিজিট : ৯৪)
X

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার হওয়া আলোচিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীর বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থানের কথা জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

সোমবার (৫ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি জানান, সুরভীর বিষয়টি তিনি খতিয়ে দেখছেন এবং সে দ্রুতই প্রতিকার পাবে।

আইন উপদেষ্টা তার স্ট্যাটাসে লিখেন, “সুরভীর বিষয়ে খোঁজ নিয়েছি। ইনশাআল্লাহ দ্রুত প্রতিকার পাবে।”এদিকে, আজ দুপুরেই গাজীপুরের কালিয়াকৈর থানায় করা একটি চাঁদাবাজির মামলায় তাহরিমা জান্নাত সুরভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গাজীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক শুনানি শেষে এই আদেশ প্রদান করেন।


আসামিপক্ষের আইনজীবী রাশেদ খান এই মামলাকে ‘ভুয়া’ বলে দাবি করেছেন। তিনি জানান, মঙ্গলবারই তারা রিমান্ড আদেশের বিরুদ্ধে রিভিশন করবেন। সুরভীর দাবি, কোনো সঠিক তদন্ত প্রতিবেদন ছাড়াই তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, একই মামলায় চারজন আসামি থাকলেও রহস্যজনকভাবে শুধু তাকেই গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর রাতে টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকার নিজ বাসা থেকে সুরভীকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের দাবি, তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য, মামলা বাণিজ্য ও প্রতারণাসহ বিভিন্ন সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তবে জুলাই আন্দোলনের এই সক্রিয় কর্মীর গ্রেপ্তার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝