রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
অর্থে আমিনুল ,দপ্তরে- ইমু
ক্র্যাবের নেতৃত্বে পুনরায় সভাপতি তমাল, সম্পাদক বাদশাহ্ ,
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ৯:০০ পিএম  আপডেট: ০৪.০১.২০২৬ ৯:২৯ পিএম  (ভিজিট : ২৩১)
X

পুনরায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নেতৃত্বে বাংলাদেশ প্রতিদিনের মির্জা মেহেদী তমাল ও  বাংলা টিভির এম এম বাদশাহ্। অর্থ সম্পাদক পদে নয়া দিগন্তের আমিনুল ইসলাম।

উৎসবমুখর পরিবেশে আজ রোববার (৪ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় ক্র্যাবের নবনির্বাচিত কর্মকর্তাদের নাম ঘোষণা করা হয়। ১৫ সদস্যের কমিটি এক বছরের (২০২৬) জন্য দায়িত্ব পালন করবে। ২০২৫ এর কমিটির নেতৃত্বে ছিলেন ছিলেন, মির্জা মেহেদী তমাল ও  বাংলা টিভির এম এম বাদশাহ্। অর্থ সম্পাদক পদে নয়া দিগন্তের আমিনুল ইসলাম।

আজ সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়। ২৯৯ ভোটারের মধ্যে ২৮৪ জন ভোট দেন। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বাংলাদেশ প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক আবু তাহের। কমিশনার ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম ও ডিআরইউর জ্যেষ্ঠ সদস্য উত্তম চক্রবর্তী। সর্বাত্মক সহায়তা করেন ক্র্যাবের জ্যেষ্ঠ সদস্য আহমদ আতিক।

তীব্র প্রতিযোগিতা পূর্ণ ক্র্যাবের এই নির্বাচনে সভাপতি পদে দুইজন প্রতিদ্বন্দ্বিতা করেন। সভাপতি মির্জা মেহেদী তমাল ১৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক কালবেলার আলাউদ্দিন আরিফ পেয়েছেন ১৩০ ভোট। সহসভাপতি পদে বাংলাভিশনের জিয়া খান বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন।

সাধারণ সম্পাদক পদে এম এম বাদশাহ্‌ ১১৯ ভোট পেয়ে  নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী  দৈনিক যোগান্তরের সিরাজুল ইসলাম পেয়েছেন ১১৪ ভোট আর দৈনিক ইনকিলাবের হাসান উজ-জামান পেয়েছেন ৪২ ভোট। 

 যুগ্ম সম্পাদক পদে শহিদুল ইসলাম রাজী ১৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জনকণ্ঠের নিয়াজ আহমেদ লাবু পেয়েছেন ১২৬ ভোট। 

অর্থ সম্পাদক পদে নয়া দিগন্তের আমিনুল ইসলাম ১৭৪ ভোটি পেয়ে  নির্বাচিত হয়েছেন, তার  নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. এমদাদুল হক খান।

 সাংগঠনিক সম্পাদক পদে নেহাল হোসাইন ১৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন,তার নিকটতম প্রতিদ্বন্দ্বি  আমানুর রহমান রনি  ১১৯ ভোট পেয়েছেন।

দপ্তর সম্পাদক পদে আজকের দৈনিকের ইসমাইল হুসাইন ইমু  ১৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন,তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এস এম ফয়েজ পেয়েছেন ১১৬ ভোট পেয়েছেন।

 প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন মো. মাহমুদুল হাসান ( মামহমুদ সোহেল), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন মো. আবু জাফর, প্রশিক্ষণ ও তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেনশাহরিয়ার জামান দীপু, আইন ওকল্যাণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন শেখ কালিমউল্লাহ নয়ন, আন্তর্জাতিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন হাবিবুল্লাহ মিজান। 

এছাড়া কার্যনির্বাহী সদস্য ৩ পদে নির্বাচিত হয়েছে ৩ জন। এরমধ্যে ২১৩ ভোট পেয়েছেন আবু হেনা রাসেল, ১৩৪ ভোট পেয়েছেন আইয়ুব আনসারী ও ১৩১ ভোট পেয়েছেন মাহবুব আলম।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
গণমাধ্যম- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝