বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

বুধবার, ৭ অক্টোবর ২০২৬
পদ্মা অয়েল’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ৬:১৩ পিএম   (ভিজিট : ৭২)
X

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পদ্মা অয়েল পিএলসির ৫৬তম বার্ষিক সাধারণ সভা শনিবার (৩ জানুয়ারি) সকাল ১১ টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে।


পদ্মা অয়েল পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সরকারের সচিব এ কে এম জাফর উল্লা খান সভায় সভাপতিত্ব করেন। কোম্পানির পরিচালক গাজীউদ্দিন মোহাম্মদ মুনীর, মাহবুব পাভা, মোঃ জাকির হোসেন, মোঃ তারিকুল ইসলাম খান, ড. এ কে এম আজাদুর রহমান, মোঃ রহিম উদ্দিন তুষার শাহীন, ব্রুহতুদ্দিন আখতার রশিদ, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোঃ মফিজুর রহমান, সিএফও ফারুক আলী, এসিএস ও কোম্পানি সচিব আহসান আলী রশিদ এবং কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ কোম্পানির সম্মানিত শেয়ারহোল্ডারদের সাথে সভায় ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।

শেয়ারহোল্ডারগণ ৩০ জুন ২০২৫ তারিখে সমাপ্ত কোম্পানির নিরীক্ষিত আর্থিক হিসাব ও পরিচালকমণ্ডলীর প্রতিবেদন ওপর অনলাইনে মতামত পেশ করেন এবং কোম্পানির সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। এ সময় চেয়ারম্যান এ কে এম জাফর উল্লা খান এবং ব্যবস্থাপনা পরিচালক মোঃ মফিজুর রহমান সম্মানিত শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। গৃহীত নিরীক্ষিত আর্থিক হিসাব অনুযায়ী ২০২৪-২৫ অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ১৬০ শতাংশ হারে নগদ লভ্যাংশ প্রদানের অনুমোদন প্রদান করা হয়। পরিশেষে, চেয়ারম্যান উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করেন।




Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝