রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে বাসের সঙ্গে পিকআপের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু
এহসান রানা, ফরিদপুর
প্রকাশ: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ৪:২৩ পিএম   (ভিজিট : ১৭০)
X

ফরিদপুরে ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা বাসের সঙ্গে পিকআপের ধাক্কায় পিকআপের আরোহী ব মহিউদ্দিন খান (৬৪) নামে এক ব্যবসায়ী মারা  গেছেন। তিনি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বিশারু আলী খানের ছেলে।
  
সোমবার  (২১ অক্টোবর) দিবাগত  সাড়ে দশটার দিকে ভাঙ্গা- ঢাকা এক্সপ্রেসওয়ের  ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের বামনকান্দা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
 খবর পেয়ে ভাঙ্গা  ফায়ার সার্ভিস স্টেশনের উদ্ধারকারী একটি টিম ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহত ব্যক্তিদের উদ্ধার করে।

 এ ব্যাপারে শিবচর হাইওয়ে থানার সার্জেন্ট আশিকুজ্জামান জানান, সোমবার ( ২১ শে অক্টোবর)   রাত সাড়ে দশটার দিকে ভাঙ্গা -ঢাকা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার বামনকান্দা নামক স্থানে এক্সপ্রেস ওয়েতে স্বাধীন পরিবহনের একটি গাড়ির চাকা পাংচার হওয়ায়  বাসটিতে নতুন চাকা লাগানোর  কাজ   চলছিল। এ সময় ঢাকা থেকে রাজবাড়ীগামী   কাঠের আসবাবপত্র ভর্তি একটি পিকআপ পিছন দিক থেকে এসে বাসটিকে ধাক্কা দেয়। এ সময় পিকআপের আরোহী ব্যবসায়ী মহিউদ্দিন খান নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি। 

আ. দৈ. /কাশেম /রানা


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝