রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শরীয়তপুরে নিষেধাজ্ঞা অমান্য, ইলিশ শিকারে ৪ জেলেকে জরিমানা
রাজিব মিয়া শরীয়তপুর
প্রকাশ: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ৪:১৩ পিএম   (ভিজিট : ২২৬)
X

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে গত  গতকাল রাতে  পৃথক অভিযানে ৪ জেলেকে আটক করেছে নড়িয়া উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও থানা পুলিশ। এ সময় তাদেরকে ২৫০০টাকা করে  ৪ জনকে ১০হাজার টাকা জরিমানা করা  হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) দিবাগত রাতে নড়িয়া উপজেলা মৎস্য কর্মকর্তা জাকির হোসেন মৃধা এ তথ্য নিশ্চিত করেন।

মৎস্য বিভাগ জানায়, গতকাল রাতে নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও  মোঃ সোহেল রানা   সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত শাখা এবং ট্রেজারি শাখা)  নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময়  ৪ জেলেকে ২৫০০ টাকা  করে মোট ১০ হাজার টাকা জরিমানা করে মুসলেখা দিয়ে ছেড়ে দেয়া হয়।

নড়িয়া উপজেলা মৎস্য কর্মকর্তা জাকির হোসেন বলেন, মা ইলিশ রক্ষায় জেলা টাস্কফোর্সের নিয়মিত অভিযান অব্যাহত আছে। ২৪ ঘণ্টা নদীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও মৎস্য বিভাগ পৃথকভাবে অভিযান চালাচ্ছে।

মা ইলিশ রক্ষায় ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন নদীতে সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। নিষেধাজ্ঞাকালীন মাছ শিকারে নদীতে নামলে আটক ব্যক্তির সর্বোচ্চ ২ বছরের জেল, ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান আছে। এ নির্দেশনা বাস্তবায়নে মৎস্য বিভাগ ও পুলিশসহ সংশ্লিষ্ট প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে।


আ. দৈ. /কাশেম /রাজিব 



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝