রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে হাদী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ৮:১১ পিএম   (ভিজিট : ১০৭)
X

ফরিদপুরে ওসমান হাদীর হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  আজ শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে ফরিদপুর প্রেসক্লাবের সামনে জেলাবাসীর ব্যানারে এই কর্মসুচী পালিত হয়। 

পরে দ্রুত সময়ের মধ্যে হাদী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। এরপর সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের  আহবায়ক কাজী রিয়াজ, সোহেল রানা প্রমুখ। 

বক্তরা বলেন, হাদি তার জীবদ্দশায় দেশের বিচার ব্যবস্থা নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন। আজও হাদি হত্যার মুল আসামী কে গ্রেপ্তার না পারায় ক্ষোভ জানায় আন্দোলনকারীরা। সরকারের বেঁধে দেওয়া আগামী ৯০ দিনের সময়ের মধ্যে হাদী হত্যার বিচার করা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেয়া হয়। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ বিক্ষোভ মিছিলে অংশ নেন।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝