রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরের সালথায় 'ডেভিল হান্ট' অভিযানে আ লীগের দুই নেতা গ্রেপ্তার
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ৭:৩০ পিএম   (ভিজিট : ৭১)
X

ফরিদপুরের সালথা উপজেলায় পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’-এ নাশকতার অভিযোগে আওয়ামী লীগের দুই প্রবীণ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাত ও বৃহস্পতিবার সকালে পৃথক স্থান থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন বল্লভদি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ইউনুছ মোল্যা (৬৫) এবং  ভাওয়াল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি
ইউসুফ মাতুব্বর (৭০)। 

পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার (৩১ ডিসেম্বর) রাতে উপজেলার বল্লভদি ইউনিয়নের ফুলবাড়িয়া এলাকা থেকে ইউনুছ মোল্যাকে গ্রেপ্তার করা হয়। তিনি ফুলবাড়িয়া গ্রামের মৃত পাচু মোল্যার ছেলে।

এর একদিন পর বৃহস্পতিবার (১ জানুয়ারি)  ইউসুফ মাতুব্বরকে সালথা বাজার এলাকা থেকে আটক করে পুলিশ। তিনি ভাওয়াল ইউনিয়নের শিহিপুর গ্রামের বাসিন্দা।

গ্রেপ্তারের পর বৃহস্পতিবার দুপুরে আইনানুগ প্রক্রিয়া শেষে দুই নেতাকেই ফরিদপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

রাতে সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাবলুর রহমান খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, এলাকায় নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

ওসি আরো জানান, "এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’ অভিযান চলছে। এই অভিযানের অংশ হিসেবে আওয়ামী লীগের ওই দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়।"

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝