বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
ফরিদপুরে পল্লীকবি জসীম উদ্দীনের ১২৩ তম জন্মবার্ষিকী পালিত
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ৫:২৬ পিএম   (ভিজিট : ১১০)
X

দোয়া ও পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে ফরিদপুরে পল্লীকবি জসীম উদ্দীনের ১২৩ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার  শহরের গোবিন্দপুরে কবির পারিবারিক কবরস্থানে কবির কবরে ফুলের শ্রদ্ধা জানান জসীম ফাউন্ডেশনের সভাপতি ও জেলা প্রশাসক কামরুল হাসান মোল্যা ও পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম। এছাড়াও ফরিদপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুলের শ্রদ্ধা জানানো হয়।

পরে কবির আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। উল্লেখ্য,  পল্লীকবি জসীমউদ্দীন তার কবিতা, গান ও উপন্যাসের মধ্য দিয়ে গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরেছেন। ১৯০৩ সালে জেলার সদর উপজেলা কৈজুরী ইউনিয়নের তাম্বুলখানা গ্রামে নানা বাড়িতে কবির জন্ম হয়।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝