রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শাহ্জালাল ইসলামী ব্যাংকের ডিএমডি হিসেবে পদোন্নতি পেলেন জাফর ছাদেক
প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ৬:২২ পিএম   (ভিজিট : ১১৯)
X

বিশিষ্ট ব্যাংকার মো: জাফর ছাদেক, এফসিএ শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এ উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি লাভ করেছেন। 

পদোন্নতি লাভের পূর্বে মো: জাফর ছাদেক ব্যাংকে এসইভিপি ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) হিসেবে দায়িত্ব পালন করেন। 

উক্ত পদে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি ব্যাংকের পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট ডিভিশন (পিএসডি), কমন সার্ভিসেস ডিভিশন (সিএসডি) এবং ব্র্যান্ডিং অ্যান্ড প্রোডাক্ট ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। মো: জাফর ছাদেক ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এর একজন ফেলো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (এফসিএ)। 

তিনি কৃতিত্বের সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। তিনি ২০০২ সালে হুদা ভাসি চৌধুরী (এইচভিসি), চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস-এর সাথে তার পেশাগত জীবন শুরু করেন, যেখানে তিনি নিরীক্ষা, আর্থিক নিয়ন্ত্রণ ব্যবস্থা, রেগুলেটরি কমপ্লায়েন্স এবং কর্পোরেট গভর্নেন্স প্র্যাকটিস এর উপর অভিজ্ঞতা অর্জন করেন। পরবর্তীতে তিনি ওয়ান ব্যাংক পিএলসি এর মাধ্যমে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন এবং ২০০৬ সালে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’তে আর্থিক প্রশাসন বিভাগে যোগদান করেন। তারপর থেকে, তিনি ব্যাংকের উত্তরোত্তর সমৃদ্ধি এবং আর্থিক কাঠামো শক্তিশালীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। 

আর্থিক প্রশাসন, ট্রেজারি, ঝুঁকি ব্যবস্থাপনা এবং ব্যবসায়িক কার্যক্রমে তার দক্ষতা ও দৃঢ় নেতৃত্বের জন্য তিনি ২০১৫ সালে ব্যাংকের সিএফও নিযুক্ত হন এবং পরবর্তীতে সার্বিক উৎকর্ষতা এবং কৌশলগত দক্ষতার মাধ্যমে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে পদোন্নতি লাভ করেন। ব্যাংকিং খাতে ২০ বছরেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন জনাব ছাদেক একজন অভিজ্ঞ আর্থিক পেশাদার হিসেবে ব্যাপকভাবে স্বীকৃত। 

ছাদেক আর্থিক পরিকল্পনা ও বিশ্লেষণ, কর ব্যবস্থাপনা, রেগুলেটরি রিপোর্টিং, মূলধন পরিকল্পনা, সম্পদ ও দায় ব্যবস্থাপনা, ঝুঁকি ব্যবস্থাপনা এবং শেয়ার বাজারের উপর সুগভীর অভিজ্ঞতা অর্জন করেন। 



Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝