রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাউথইস্ট ব্যাংকের ১৩৭তম “গৌরীপুর শাখা” উদ্বোধন
প্রকাশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ৬:৩৮ পিএম   (ভিজিট : ১০৫)
X

আধুনিক ব্যাংকিং সেবার পরিধি আরও বিস্তৃত করার লক্ষ্যে সাউথইস্ট ব্যাংক পিএলসি. জিন্নত আলী  কমপে¬ক্স, হোমনা রোড, গৌরীপুর বাজার, দাউদকান্দি, কুমিল্লা’তে ১৩৭তম ‘গৌরীপুর শাখা’ উদ্বোধন করেছে। সম্প্রতি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো.সেকান্দার-ই-আজম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে, সাউথইস্ট ব্যাংক পিএলসি’র এসএমই এন্ড এগ্রি ক্রেডিট বিভাগের প্রধান মোহাম্মদ আশিকুজ্জামান খান, লজিস্টিকস অ্যান্ড জেনারেল সার্ভিসেস বিভাগের প্রধান মো. মুশফিকুর রহমান, গৌরীপুর শাখার শাখা প্রধান, প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ, গ্রাহকবৃন্দ, স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী, পেশাজীবী, শিক্ষাবিদসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সমৃদ্ধির পথে অগ্রযাত্রায় আর্থিক অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং ধারাকে আরও জোরদার করা এবং দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখার লক্ষ্যে সাউথইস্ট ব্যাংক সবসময় আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা প্রদান করে আসছে। এই শাখার মাধ্যমে তথ্যপ্রযুক্তি-সমৃদ্ধ প্রচলিত ব্যাংকিং সেবার পাশাপাশি ইসলামী ব্যাংকিংয়ের সকল আধুনিক ও প্রযুক্তিভিত্তিক সেবাও গ্রাহকদের জন্য উন্মুক্ত থাকবে। 



Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝