রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র দাখিল করলেন ভিপি নুরের আসনে
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ৮:৪২ পিএম   (ভিজিট : ১৬০)
X

পটুয়াখালী-৩ আসনে বিএনপির ‘বিদ্রোহী প্রার্থী’ হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন। অথচ, বিএনপির নেতৃত্বাধীন জোটের শরিক দল গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরকে এ আসন ছেড়ে দেওয়ার কথা রয়েছে বিএনপি জোটের। 

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে দশমিনা উপজেলার নির্বাহী কর্মকর্তার দপ্তরে সহকারী রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলামের কাছে মনোনয়নপত্র ফরম জমা দেন হাসান মামুন। 


পটুয়াখালী-৩ আসনে জামায়েতে ইসলামী মনোনীত প্রার্থী সাবেক জেলা আমির অধ্যাপক মো. শাহ আলম ও ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিক মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার সন্ধ্যার মধ্যে নুরুল হক নুর তার মনোনয়নপত্র জমা দেবেন বলে জানা গেছে।

এ আসনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও বিএনপি নেতা হাসান মামুন প্রার্থী হলে পাল্টে যাবে ভোটের হিসাব-নিকাশ।  এদিকে, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মাঠে ব্যাপক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন করা হয়েছে।


আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝