রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঘন কুয়াশায় নিরাপত্তার স্বার্থে লঞ্চ চলাচল স্থগিত
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ৬:৩৫ পিএম   (ভিজিট : ৯৮)
X

ঘন কুয়াশা আরও ঘনীভূত হওয়ার আশঙ্কায় সদরঘাট থেকে চাঁদপুরসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে সব ধরনের লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টা থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) জনসংযোগ কর্মকর্তা মো. শাহাদাত হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 


তিনি জানান, বিদ্যমান ঘন কুয়াশা আরও বাড়ার সম্ভাবনা থাকায় যাত্রী ও নৌযানের নিরাপত্তার কথা বিবেচনা করে সদরঘাট থেকে চাঁদপুরসহ দক্ষিণাঞ্চলে চলাচলকারী সব ধরনের লঞ্চের চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী নির্দেশনা অনুযায়ী লঞ্চ চলাচল আবার শুরু হবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। 


আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝