রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে যৌথবাহিনীর অভিযানে ৫ জন আটক
এহসান রানা, ফরিদপুর
প্রকাশ: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪, ৫:০২ পিএম   (ভিজিট : ২৪৬)
X

ফরিদপুরের সালথা উপজেলায়  সেনাবাহিনী ও পুলিশের যৌথ বিশেষ অভিযানে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। রোববার (২০ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার গট্রি ইউনিয়নের মেম্বারগট্রি, আড়ুয়াকান্দিসহ আশপাশের এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। 

 গ্রেফতারকৃতরা হলেন পাটপাশা বালিয়া গ্রামের মৃত মমিন মাতুব্বরের ছেলে জাহিদ মাতুব্বর (৪৫), আড়ুয়াকান্দি গ্রামের মৃত হাসেম মাতুব্বরের ছেলে নুরুদ্দীন মাতুব্বর ওরফে নুরু মেম্বার (৬০), মেম্বারগট্টি গ্রামের মৃত রহমান মাতুব্বরের ছেলে ও সাবেক ইউপি মেম্বার রফিক মাতুব্বর (৫০), দোহারগট্টি এলাকার আওয়াল মাতুব্বরের ছেলে আকরাম মাতুব্বর (৩৫), ছোট বালিয়া গ্রামের মালেক শেখের ছেলে ফিরোজ শেখ (৩৫)।

সোমবার ( ২১ শে অক্টোবর)  গ্রেফতারের বিষয়টির সত্যতা নিশ্চিত করে  ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা) সার্কেল মো. আসাদুজ্জামান শাকিল জানান, পুলিশ ও সেনাবাহিনী রোববার  দিবাগত রাত ৩ টা থেকে সাড়ে ৩ টা পর্যন্ত অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে চাঁদাবাজিসহ নানা অভিযোগ ছিল। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আ. দৈ. /কাশেম/রানা


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝