রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সভাপতি মতিন ও সম্পাদক ইমন
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ৮:৩১ পিএম  আপডেট: ২৬.১২.২০২৫ ১০:৩০ পিএম  (ভিজিট : ৯৯)
X

নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম বাংলাদেশের (ইউডিজেএফবি) সভাপতি দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি মতিন আব্দুল্লাহ এবং সাধারণ সম্পাদক  দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক হাসান ইমন নির্বাচিত হয়েছেন।

আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর বাংলামোটরে একটি রেস্টুরেন্টে দ্বি-বার্ষিক সাধারণ সভায় নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অমিতোষ পাল।

আগামী দুই বছরের (২০২৬-২৭) জন্য নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম বাংলাদেশের (ইউডিজেএফবি) নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি মতিন আব্দুল্লাহ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক হাসান ইমন।  অন্যান্য কমিশনাররা হলেন নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার খালিদ সাইফুল্লাহ ও ডেইলি অবজারভারের সিনিয়র রির্পোরটার মিজানুর রহমান।

নবনির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন, সহসভাপতি দেশ রূপান্তরের সিনিয়র রিপোর্টার ফয়সাল খান, যুগ্ম সাধারণ সম্পাদক এটিএন বাংলার নিজস্ব প্রতিবেদক ইয়াছিন রানা, অর্থ সম্পাদক ডেইলি সানের সিনিয়র রিপোর্টার রাশেদুল হাসান, সাংগঠনিক সম্পাদক বিজনেস স্ট্যান্ডের নিজস্ব প্রতিবেদক জাহিদুল ইসলাম, প্রচারণ ও প্রকাশনা সম্পাদক আরটিভির স্টাফ রিপোর্টার মো.বিল্লাল হোসেন (সাগর), দপ্তর সম্পাদক সমকালের নিজস্ব প্রতিবেদক লতিফুল ইসলাম, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক প্রতিদিনের বাংলাদেশের নিজস্ব প্রতিবেদক রাহাত হুসাইন, আপ্যায়ন ও কল্যাণ সম্পাদক চ্যানেল টুয়েন্টিফোরের নিজস্ব প্রতিবেদক দেলাওয়ার হোসাইন দোলন।

কার্যনির্বাহী সদস্যদের মধ্যে রয়েছেন, আমার দেশের সিনিয়র রিপোর্টার মাহমুদা ডলি, যমুনা টিভির নিজস্ব প্রতিবেদক মঈনুল ইসলাম (রাজীব), দেশ টিভির নিজস্ব প্রতিবেদক নিয়াজ মোর্শেদ ও নয়াদিগন্তের নিজস্ব প্রতিবেদক আব্দুল কাইয়ুম। এ সময় নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সকল সদস্য ও নেতারা উপস্থিত ছিলেন।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
গণমাধ্যম- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝