রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র,গুলি ও মাদকসহ গ্রেপ্তার-১
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ৮:১৫ পিএম  আপডেট: ২৬.১২.২০২৫ ৮:১৭ পিএম  (ভিজিট : ১১৭)
X

ফরিদপুর সদরপুরের কৃষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, গুলি ও মাদক উদ্ধারসহ এক জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। আজ  শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চর কৃষ্ণপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

পুলিশ ও সেনাবাহিনী সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার বিকালে কৃষ্ণপুর এলাকায় দেশীয় অস্ত্র, গুলি, মাদকসহ মো. শেখ সাদি (৩৫) কে গ্রেপ্তার করা হয়। সাদি একই এলাকার মৃত আঃ কাদের শেখের ছেলে। গ্রেপ্তারকৃতরা চিহ্নিত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। অভিযানের সময় গ্রেপ্তার এড়াতে মসজিদের মাইকে মাইকিং করে সে মব সৃষ্টির চেস্টা করে। এ সময় তার কাছ থেকে তিনটি দেশীয় অস্ত্র, দুইটি গুলি, একটি খেলনা পিস্তল, ৪২০টি ইয়াবা ট্যাবলেটসহ শেখ সাদিকে গ্রেপ্তার করা হয়। 

এ বিষয়ে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, সদরপুর থানায় অপরাধীকে হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা চলমান রয়েছে। অপরাধ ও সন্ত্রাসীদের দমনে সেনাসদস্যরা সব সময় সতর্ক রয়েছেন। 

তিনি আরও জানান, কেউ যদি এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য জানতে পারেন, তা নিকটস্থ সেনাক্যাম্প বা থানাকে অবহিত করবেন। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় বাংলাদেশ সেনাবাহিনী এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝