রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাভারে স্মৃতিসৌধের সামনে তারেক রহমানের গাড়িবহরে নেতাকর্মীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ৭:১৭ পিএম  আপডেট: ২৬.১২.২০২৫ ৭:২১ পিএম  (ভিজিট : ৫৬)
X

রাজধানীর উপকণ্ঠে সভার জাতীয় স্মৃতিসৌধ এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে  নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। তার আগমন উপলক্ষে ঢাকা-আরিচা সড়কের সাভারের আমিনবাজার থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত মহাসড়কের দুপাশে সকাল থেকেই জড়ো হয়েছেন নেতাকর্মীরা।

আজ শুক্রবার  (২৬ ডিসেম্বর) বিকেলে হাজার হাজার নেতাকর্মীদের ভীড়ে গাড়িবহরটি ধীরগতিতে এগোচ্ছে, যেন অপেক্ষমাণ মানুষ তাকে এক পলক দেখতে পারেন, তিনিও যেন মানুষের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করতে পারেন।

তবে নিয়ম অনুযায়ী জাতীয় স্মৃতিসৌধের বেদিতে সূর্যাস্তের আগে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পৌঁছতে না পারায় বিকেল ৫টা ৬ মিনিটে তার পক্ষে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা।
তারেক রহমানের আগমনে জাতীয় স্মৃতিসৌধে নিরাপত্তায় র‌্যাব, পুলিশ, বিজিবি, আমড ব্যাটেলিয়ানসহ সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন।

সাভার গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৗশলী আনোয়ার হোসেন খান আনু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহান মুক্তিযুদ্ধে শহীদ ও আত্মত্যাগকারীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে আসবেন। এজন্য আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি।

সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা স্মৃতিসৌধের মূল ফটকের সামনে ভিড় করছে। 

ইতিমধ্যে বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ, লুৎফুজ্জামান বাবর, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, ডা. দেওয়ানা মোহাম্মদ সালাউদ্দিন বাবু, তমিজ উদদীনসহ অসংখ্য নেতাকর্মীকে স্মৃতিসৌধের ভিতরে প্রবেশ করতে দেখা গেছে। 

বিএনপি'র নিজস্ব নিরাপত্তা বাহিনী সিএসএফ সদস্যরাও ভিতরে প্রবেশ করতে গেলে প্রথমে নিরাপত্তার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনী বাধা প্রদান করলেও পরে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এসে তাদেরকে ভিতরে প্রবেশের অনুমতি দেন। 

ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস্ ও ট্রাফিক উত্তর) আরাফাতুল ইসলাম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ দিন পর দেশে এসেছেন। তার নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। পুলিশ, ডিবি, সাদা পোশাকের পুলিশ, বিজিবি, র‌্যাব, সদস্যরা নিয়োজিত রয়েছেন।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝