রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ন্যাশনাল ব্যাংকের ভার্চুয়াল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশ: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ৬:৩১ পিএম   (ভিজিট : ৭৬)
X

ন্যাশনাল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগে গত ২৩ ডিসেম্বর মঙ্গলবার, “Ensuring Customer Service, Satisfaction and Handling Customer Complaint” শীর্ষক একটি ভার্চুয়াল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় ন্যাশনাল ব্যাংকের বিভিন্ন বিভাগ ও শাখা থেকে ২৪৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থেকে উদ্বোধন করেন ন্যাশনাল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার সৈয়দ জুবায়ের আহমেদ। 

উদ্বোধনী বক্তব্যে তিনি গ্রাহকসেবার মানোন্নয়ন, গ্রাহক সন্তুষ্টি বৃদ্ধি এবং কার্যকর গ্রাহক অভিযোগ ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন। 

তিনি বলেন, সময়োপযোগী, মানসম্মত ও আন্তরিক গ্রাহকসেবা ব্যাংকের প্রতি গ্রাহকের আস্থা সুদৃঢ় করতে এবং দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কর্মশালার সেশন পরিচালনা করেন ন্যাশনাল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ জনাব শাহ্‌ সৈয়দ রাফিউল বারী। তিনি গ্রাহকসেবা প্রদানের কার্যকর কৌশল, গ্রাহকের প্রত্যাশা পূরণ, অভিযোগ গ্রহণ ও দ্রুত নিষ্পত্তির প্রক্রিয়া এবং গ্রাহক প্রতিক্রিয়া বিশ্লেষণের মাধ্যমে সেবার মান উন্নয়নের বিভিন্ন দিক বিস্তারিতভাবে তুলে ধরেন।


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝