রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ সিভিল অফিসার্স ফাউন্ডেশন শীর্ষক সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ
প্রকাশ: রোববার, ২০ অক্টোবর, ২০২৪, ৮:৩৭ পিএম   (ভিজিট : ১৮৮)
X

বাংলাদেশ সিভিল অফিসার্স ফাউন্ডেশন (বিসিওএফ) নামক একটি নতুন সামাজিক ও অরাজনৈতিক সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। গত ১৯ অক্টোবর রাজধানীর পুরানা পল্টনে দারুস সালাম ভবনের লেভেল ১০-এ সংগঠনটির অস্থায়ী কার্যালয় উদ্বোধনের পাশাপাশি এর আত্মপ্রকাশের ঘোষণা দেয়া হয়। সাবেক মন্ত্রিপরিষদ সচিব  এ এস এম আব্দুল হালিম প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে সংগঠনটির অস্হায়ী কার্যালয় উদ্বোধন করেন।

 উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত সচিব ও অতিরিক্ত সচিবসহ উচ্চপদস্হ কর্মকর্তা এবং সরকারি, স্বায়ত্বশাসিত এবং বেসরকারি বিভিন্ন দফতর ও সংস্হায় কর্মরত নির্বাহী প্রধানগণসহ প্রায় অর্ধশতাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপস্হিত অবসরপ্রাপ্ত ও চাকুরিরত কর্মকর্তাবৃন্দ বিসিওএফ এর লক্ষ্য ও উদ্দেশ্য বিষয়ে বিস্তারিত  আলোচনা করেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এ ফাউন্ডেশন এর সদস্যদের মধ্যে সামাজিক মূল্যবোধ, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠা এবং  দুর্নীতি দমনে তাদের উজ্জীবিতকরণের মধ্যদিয়ে সুনাগরিকের গুণাবলী অর্জনে কাজ করবে। তিনি আরও বলেন, সংশ্লিষ্টদের মধ্যে দেশপ্রেম ও জাতীয়তাবাদী আদর্শ প্রতিষ্ঠার প্লাটফরম হিসেবে বিসিওএফ এর সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও একাত্মবোধ জাগ্রতকরণ এবং সর্বাত্মক আন্ত-যোগাযোগ প্রতিষ্ঠার মাধ্যমে তাদের স্বার্থসংশ্লিষ্ট ন্যায় ও যৌক্তিক দাবিসমূহ আদায়েও সম্মিলিতভাবে কাজ করবে। বিজ্ঞপ্তি

আ. দৈ. /কাশেম /রমজান


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝