রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন: ফরিদপুরে কৃষকদলের আনন্দ মিছিল
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ৮:২৮ পিএম   (ভিজিট : ১৯৬)
X

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ফরিদপুরে আনন্দ মিছিল ও স্বাগত কর্মসূচির আয়োজন করেছে ফরিদপুর মহানগর ও জেলা কৃষকদল।

আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল ৫ টায় শহরের সিভিল সার্জন অফিসের সামনে থেকে এই মিছিল শুরু হয়। বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে মিছিলটি শহরের বিভিন্ন পথ প্রদক্ষিণ করে ইমাম উদ্দিন স্কয়ারের কাছে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে আয়োজিত সমাবেশে নেতারা বক্তব্য রাখেন। এ সময় ফরিদপুর মহানগর কৃষকদলের সভাপতি অ্যাডভোকেট  মামুন অর রশিদ মামুন সভাপতিত্ব করেন।

নেতৃবৃন্দরা তারেক রহমানের প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন। সমাবেশে আরও বক্তব্য রাখেন  জেলা কৃষকদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ভিপি শহিদ, জেলা কৃষকদলের সদস্য সচিব মুরাদ হোসেন, মহানগর কৃষকদলের সাধারণ সম্পাদক  জহিরুল ইসলাম জহির ও সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রতন। কৃষকদলের অন্যান্য নেতা-কর্মীরাও এ সময় উপস্থিত ছিলেন এবং তারেক রহমানের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন।


আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝