রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আইএফআইসি ব্যাংকের আর্থিক সাক্ষরতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশ: রোববার, ২০ অক্টোবর, ২০২৪, ৭:৪৫ পিএম   (ভিজিট : ১৫৪)
X

আইএফআইসি ব্যাংক আর্থিক সাক্ষরতা কর্মসূচির মাধ্যমে দেশজুড়ে গত সেপ্টেম্বর মাসে ৪৮টি কর্মশালা সফলভাবে সম্পন্ন করেছে, যেখানে বিভিন্ন শ্রেণী-পেশার ৪ হাজারেরও বেশি অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। ৭টি বিভাগের (ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংহ, রংপুর ও সিলেট) ১৯টি জেলায় আয়োজিত এই কর্মশালাগুলোর মূল আলোচ্য বিষয় ছিল বাজেটিং, সঞ্চয় এবং বিনিয়োগের মতো মৌলিক আর্থিক বিষয়াবলি।

 বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি ও বেসরকারি সংস্থার সাথে যৌথ উদ্যোগে এই সেমিনারগুলো আয়োজন করা হয়। দিনব্যাপী এই আয়োজনগুলোতে অংশগ্রহণকারীরা সঞ্চয়, বিনিয়োগের কৌশল, ঋণ ব্যবস্থাপনা এবং অর্থনৈতিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ সম্পর্কিত জ্ঞান অর্জন করেন। কর্মশালাগুলোর জন্য বিশেষভাবে নির্বাচিত প্রশিক্ষকরা আধুনিক শিক্ষা পদ্ধতি ও কৌশল ব্যবহার করে তথ্য বিনিময় করেন। আইএফআইসি বিশ্বাস করে, এই কার্যক্রম একটি সুদৃঢ় আর্থিক শিক্ষায় সমৃদ্ধ সমাজ গঠনের লক্ষ্যে সহায়ক ভূমিকা পালন করবে। ভবিষ্যতে পর্যায়ক্রমে অন্যান্য জেলাগুলোতেও এই আর্থিক সাক্ষরতা কর্মসূচি অব্যাহত থাকবে। বিজ্ঞপ্তি

আ. দৈ. /কাশেম /রমজান


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝