রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে ৮দাবিতে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২১ ডিসেম্বর, ২০২৫, ৬:৩৪ পিএম   (ভিজিট : ১৭৬)
X

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের দীর্ঘদিনের  ৮ দফা দাবি বাস্তবায়নের দাবিতে ফরিদপুরে পর্ব সমাপনী পরীক্ষা বর্জন ও কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালিত হয়েছে।

আজ রোববার (২১ ডিসেম্বর) দুপুরে ফরিদপুর কৃষি কলেজের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ না নিয়ে ক্যাম্পাসজুড়ে শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালন করেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, বৈষম্য নিরসনসহ তাদের দাবিগুলো বারবার আশ্বাস পেলেও বাস্তবে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এতে তারা হতাশ ও ক্ষুব্ধ।

তারা বলেন, কৃষি শিক্ষার মানোন্নয়ন ও দক্ষ জনবল তৈরিতে ডিপ্লোমা শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা জরুরি। দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে শিক্ষার্থীরা হুঁশিয়ারি দেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত সারাদেশে আন্দোলন আরও কঠোর করা হবে।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝