রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মেহেরপুরে রাতে নিখোঁজ সকালে পেঁপে বাগানে যুবকের রক্তাক্ত মরদেহ
মেহেরপুর জেলা প্রতিনিধি :
প্রকাশ: রোববার, ২১ ডিসেম্বর, ২০২৫, ২:৫৮ পিএম  আপডেট: ২১.১২.২০২৫ ৩:০৫ পিএম  (ভিজিট : ১৪৬)
X

মেহেরপুর গাংনী উপজেলার হাড়াভাঙা গ্রামে  পেঁপে বাগান থেকে তপন হোসেন (২৭)নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ রবিবার (২১শে ডিসেম্বর) দুপুরে হাড়াভাঙ্গা- সাহেবনগর গ্রামের ইন্ডিয়া মাঠ নামক স্থানের একটি পেঁপে বাগান থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

এর আগে সকাল নয়টার দিকে পেঁপে বাগানে কাজ করতে আসা কৃষকরা মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে ঘটনা স্থলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

নিহত তপন হোসেন গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়নের হাড়াভাঙা হিন্দুপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে।

কাজিপুর ইউপি চেয়ারম্যান আলম হুসাইন বলেন, আমার কাছে সকালে ফোন যায় যে হাড়াভাঙা মাঠে একটি মরদেহ পড়ে আছে। আমি ও থানা পুলিশের সদস‍্যরা মরদেহটির পরিচয় সনাক্তের চেষ্টা করতে থাকি। এর ঘন্টা খানেক পরে নিহতের স্ত্রী রুপা খাতুন এসে তার স্বামীর মরদেহটি সনাক্ত করেন। তবে কি কারনে তাকে মেরে ফেলা হয়েছে তা এখনো জানা সম্ভব হয়নি।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাশ সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝