রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাহসের সঙ্গে এগিয়ে যেতে হবে রূপালী বাংলাদেশকে : জাহান্দার আলী
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২০ অক্টোবর, ২০২৪, ৬:৫৭ পিএম   (ভিজিট : ২০৪)
X

মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান বলেছেন, দৈনিক রুপালী বাংলাদেশ পত্রিকাকে, ‘সত্য কে সত্য’ ও ‘মিথ্যাকে মিথ্যা’ বলতে হবে। কোন রক্তচক্ষুকে ভয় না পেয়ে সাহসের সঙ্গে এগিয়ে যেতে হবে। অনিয়ম ও দুর্নীতিগ্রস্থরা যতই শক্তিশালী ব্যক্তিই হোক না কেন? সত্য প্রকাশ থেকে বিরত থাকা যাবে না। তিনি আজ রবিবার সকালে পৌরসভার সম্মেলন কক্ষে পত্রিকার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, সকল বাধাঁকে উপেক্ষা করে সঠিক সংবাদ প্রকাশ করতে পারলে, বাংলাদেশকে এগিয়ে নিতে অগ্রনী ভ‚মিকা পালন করতে পারবে রুপালী বাংলাদেশ। পত্রিকাটি দেশ ও দেশের মানুষের কথা বলুক এই প্রত্যাশা করি কর্তৃপক্ষের কাছে। জাহান আরো বলেন, রূপালী বাংলাদেশ নতুন হিসেবে সবসময় বস্তুনিষ্ঠু সংবাদ প্রকাশে ধারাবাহিকতা রক্ষা করতে পারলে অনেক দূরে এগিয়ে যাবে। দ্রæত পাঠক প্রিয়তা পাবে তাতে কোন সন্দেহ নেই।

রূপালী বাংলাদেশের মাদারীপুর প্রতিনিধি ইমদাদুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসকের প্রতিনিধি সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সেবক মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা খোন্দকার আবু আহমেদ ফিরোজ ইলিয়াস, সিনিয়র সাংবাদিক সুবল বিশ^াস, পত্রিকা ব্যবসায়ী ওমর আলী শিকদার।

এ ছাড়া বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সভাপতি লাইজু বেগম, সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বেলাল রিজভী, মৈত্রী মিডিয়ার সম্পাদক এস.এম আরাফাত হাসান, চ্যানেল২৪ এর সাগর হোসেন তামিম, কালকিনি রিপোটার্স ইউনিটির সভাপতি এইচ এম মিলন, সাধারন সম্পাদক মো: নাসিরউদ্দিন লিটন ফকির।

রুপালী বাংলাদেশের রাজৈর প্রতিনিধি সুজন হোসেন রিফাতের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার হরষিদ বিশ^াস, সিনিয়র সাংবাদিক শফিক স্বপন, সাংবাদিক ওয়াহিদুজ্জামান কাজল, মীর ইমরান, রবিউল হাসান, রতন দে সহ অন্যরা।

আ. দৈ. /কাশেম/ ইমদাদুল 


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝