ন্যাশনাল ব্যাংক ভার্চুয়াল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ন্যাশনাল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগে গত ১৭ ডিসেম্বর ২০২৫, বুধবার, “Good Governance, Ethics & Integrity in Corporate Environment & Personal Life” শীর্ষক একটি ভার্চুয়াল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত ভার্চুয়াল কর্মশালায় ন্যাশনাল ব্যাংকের বিভিন্ন বিভাগ ও শাখা থেকে ১৬২ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থেকে উদ্বোধন করেন ন্যাশনাল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার জনাব সৈয়দ জুবায়ের আহমেদ। উদ্বোধনী বক্তব্যে তিনি সুশাসন, নৈতিকতা ও সততার গুরুত্ব তুলে ধরেন এবং অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বাস্তব অভিজ্ঞতাভিত্তিক দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, একটি প্রতিষ্ঠানের টেকসই উন্নয়ন ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে নৈতিকতা ও সততার চর্চার কোনো বিকল্প নেই।
কর্মশালার সেশন পরিচালনা করেন ন্যাশনাল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ জনাব শাহ্ সৈয়দ রাফিউল বারী। তিনি গ্রাহকসেবা নিশ্চিতকরণ ও এর মানোন্নয়ন, পাশাপাশি প্রাতিষ্ঠানিক সংকট মোকাবিলায় সুশাসন, নৈতিকতা ও সততার চর্চার বিভিন্ন দিক তুলে ধরেন।




















