রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে সরকারী রাস্তার ইট তুলে বিক্রির অভিযোগ
এহসান রানা, ফরিদপুর
প্রকাশ: রোববার, ২০ অক্টোবর, ২০২৪, ৬:৪৪ পিএম   (ভিজিট : ২০৬)
X

ফরিদপুরের সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের নাজির বিশ্বাসের ডাঙ্গী গ্রামের স্থানীয় সরকার বিভাগের নির্মাণ করা একটি এইচবিবি (ইটের) সড়কের ইট তুলে বিক্রি করার সময় এলাকাবাসী আটকে দিয়ে পুলিশে খবর দেয়।
স্থানীয়রা জানায়, দূর্গম পদ্মার চরের মানুষের জীবন যাত্রায় স্বস্তি ফেরাতে কয়েক বছর আগে নাজির বিশ্বাসের ডাঙ্গী চরের গোরস্থান মসজিদ থেকে পালডাঙ্গী পর্যন্ত এইচবিবি (ইটের) সড়ক নির্মাণ করা হয়। কয়েকদিন ধরে সেখান থেকে ইট তুলে নিয়ে যাওয়া হচ্ছিলো।

শনিবার ( ১৯ অক্টোবর)  দুপুরের দিকে ইট তুলে ট্রলারে করে নিয়ে যাওয়ার সময় তা এলাকাবাসীর নজরে আসলে ট্রলারের ইটগুলো আটকে দিয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে বিকালে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে সত্যতা পান।

স্থানীয় বাসিন্দা ও জেলা বিএনপির সদস্য মো. আসলাম শেখ জানান, ফরিদপুর নদী বন্দর এলাকার প্রভাবশালী মো. আলম শেখের মদদপুষ্ট মো. হান্নান মাতুব্বর ইটগুলো প্রতি হাজার সাড়ে ছয় হাজার টাকায় স্থানীয় মো. ইউসুফ নামের ব্যক্তির কাছে বিক্রি করে দেয়। শনিবার ইট ট্রলারযোগে বন্দরে নিয়ে আসলে আমরা সরকারীইট বুঝতে পেরে আটকে দেই। বিষয়টি পুলিশ ও জেলা প্রশাসনকে অবগত করা হয়েছে।

ইটের একজন ক্রেতা মো. ইউসুফ জানান, তিনি ইটগুলো প্রতি হাজার সাড়ে ছয় হাজার টাকা দামে হান্নান মাতুব্বরের কাছ থেকে ক্রয় করি। ইটের কিছু টাকা পরিশোধ করলেও সম্পুর্ণ টাকা এখনো পরিশোধ করতে পারিনি।

 এছাড়া শ্রমিক সরদার মো: হালিম জানান, হান্নান মাতুব্বর তাকে ইট নিয়ে ঘাটে নামিয়ে দেয়ার জন্য কন্টাক করে। আমি লেবার দিয়ে সেগুলো নদীর ওপার থেকে এপারে নিয়ে আসি।যদিও হান্নান মাতুব্বর এ অভিযোগ অস্বিকার করেছেন। গত দুই দিন যাবৎ রাস্তার ইট গুলো তুলে আজ সকালে এক ট্রালার নিয়ে যায় বাকী ইট গুলো চুরির সময় বাধা দিয়েছিলেন বলে দাবী করেন।

আর আলম শেখ জানান, ইট লুটের ঘটনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমাকে হেয় প্রতিপন্ন করার জন্যে এ ঘটনার সাথে আমাকে পরিকল্পিতভাবে জড়ানো হচ্ছে।

ডিগ্রীয়চর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের স্থানীয় মেম্বার হায়দার আলী খান জানান, নদীর উপরে বেশ কিছু দিন যাব ভাঙ্গন শুরু হয়েছে। ইটের তৈরী একটি রাস্তার বেশ কিছু অংশ নদী গর্ভ চলে গেছে। সে সময় কিছু ইট উঠিয়ে ইউনিয়ন পরিষদের আনা হয়েছিল। বর্তমানে কে বা কারা সরকারি রাস্তার ইট গুলো আবার তুলে বিক্রি করছে জানা নেই । তবে আজ সকালে সিএন্ডবি ঘাটে ইট জব্দের সংবাদ পেয়ে আমি প্রশাসন কে বিষয়টি অবহিত করি।

ফরিদপুরের কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. আসাদউজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। ইটগুলো স্থানীয়র এক ব্যক্তির জিম্মায় রাখা হয়েছে। ইট বিক্রেতাকে থানায় আসতে বলা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। 

আ. দৈ. /কাশেম/  রানা


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝