রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ওসমান হাদির মরদেহ দেশে পৌঁছাবে শুক্রবার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ১১:৫১ পিএম   (ভিজিট : ২১২)
X

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ‘ইনকিলাব মঞ্চ’-এর মুখপাত্র শরীফ ওসমান হাদি দীর্ঘ চিকিৎসার পর সিঙ্গাপুরে মৃত্যুবরণ করেছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (১৯ ডিসেম্বর) তার মরদেহ দেশে আনা হবে বলে নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ।

এর আগে, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজে তার মৃত্যুর খবর দেওয়া হয় এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামকারী এই মহান বিপ্লবীকে আল্লাহ শহিদ হিসেবে কবুল করার কথা উল্লেখ করা হয়। ইনকিলাব মঞ্চের অফিসিয়াল পেজ থেকেও তার মৃত্যু নিশ্চিত করা হয়। 


গত ১২ ডিসেম্বর, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন, ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে চলন্ত মোটরসাইকেল থেকে ওসমান হাদিকে দুর্বৃত্তরা গুলি করে আহত করে। তিনি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণায় ছিলেন। গুলির আঘাত তাকে গুরুতর অবস্থায় ঢামেক হাসপাতালে নেওয়া হয় এবং পরে পরিবারের অনুরোধে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলেও সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ডা. মো. আব্দুল আহাদ ভিডিওবার্তায় বলেন, জুলাই অভ্যুত্থানের বলিষ্ঠ কণ্ঠস্বর শরিফ ওসমান হাদি ভাইকে মহান আল্লাহ শহিদ হিসেবে কবুল করেছেন। তিনি পরপারে চলে গেলেও তার আদর্শ আমাদের অনুপ্রেরণা হিসেবে থাকবে।


আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝