রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও ট্রেড ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিজের মধ্যে চুক্তি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৬:০৬ পিএম   (ভিজিট : ৭৪)
X

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ও ট্রেড ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ট্রেড ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড হলো ইলেকট্রো মার্ট লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান এবং গ্রী, কংকা ও হাইকো (GREE, KONKA and HAIKO) ব্র্যান্ডের একমাত্র পরিবেশক।

এই চুক্তির আওতায় ইউসিবির দেশব্যাপী শাখা নেটওয়ার্ক ব্যবহার করে ট্রেড ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিজের পরিবেশক ও ডিলারদের কাছ থেকে পেমেন্ট সংগ্রহসহ বিভিন্ন ব্যাংকিং সেবা প্রদান করা হবে।

সম্প্রতি ট্রেড ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কর্পোরেট অফিসে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ট্রেড ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিজের উপব্যবস্থাপনা পরিচালক নুরুল আফসার এবং ইউসিবির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ট্রানজ্যাকশন ব্যাংকিং বিভাগের প্রধান শাহবাজ তালাত। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।


এই সহযোগিতার মাধ্যমে ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স খাতে আর্থিক লেনদেন আরও সহজ, দ্রুত ও আধুনিক হবে বলে আশা করা হচ্ছে।



Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝